কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সময় গুলি করে ও হাত-পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন-সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন (৪০)। এর আগে সকালে আওয়ামী লীগ নেতা তোতা মিয়ার নেতৃত্বে হামলার সূত্রপাত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সালেহ আহমেদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গ্রুপের মধ্যে অনেক বছর ধরে বিরোধ চলে আসছিল। গত বছরের জুনে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে এরই সূত্র ধরে ৩ আগস্ট আলাউদ্দিনকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।আরো পড়ুন , তেঁতুলিয়ায় শীতের তীব্রতা পারদ ৮ ডিগ্রিতেএই হত্যাকাণ্ডের পর সালেহ আহমেদ গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। গত ৩ জানুয়ারি সালেহ আহমেদ তার লোকজন নিয়ে এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন গ্রুপের লোকজন বাধা দেয় এবং হুমকি দেয়।নিহত দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি বলেন, ‘আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও আমরা বাড়িতে গিয়ে তাঁবু টানিয়ে থাকতে শুরু করি। শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিম, মনা মিয়ার ছেলে তৌহিদ, মিন্টুর ছেলে অনিক, মুকজুল মেম্বারের ছেলে সামছুদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। তারা আমার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ মেম্বারকে গুলি করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে। আমরা হত্যাকারীদের বিচার চাই।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।