দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

জেলা গোয়েন্দা শাখা নারায়ণগঞ্জের অভিযানে রায়হান হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের অভিযানে রায়হান হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যা মামলার ঘটনায় জড়িত চারজন মূল আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা রামদা, চাপাতি, ছোরা ও ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লা ওরফে রেহানকে আক্রমণ করে। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয় মামলাটি জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ডিবি মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে এসআই রুবেল মিয়া, এসআই মিঠুন দত্ত, এসআই সোহেল মিয়াসহ একটি চৌকস টিম নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজন আসামিকে গ্রেফতার করে। 

আরও পড়ুন, ভবদহের পানিতে ভেসে গেল বোরো আবাদ প্লাবিত ছয় গ্রাম, দেড় হাজার বিঘা জমি হুমকিতে

গ্রেফতারকৃত আসামিরা হলেন শরিফ (১৮), পিতা: জালাল সিকদার রুহুল আমিন (৩৫), পিতা: মৃত সিদ্দিকুর রহমান, মোঃ আলী (৪৮), পিতা: মোশাররফ পেদা সজিব (২৪), পিতা: জিয়া গ্রেফতারকৃত আসামি শরিফকে আজ বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অপর আসামিদের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ।

বিষয় : নারায়ণগঞ্জ অভিযান গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জেলা গোয়েন্দা শাখা নারায়ণগঞ্জের অভিযানে রায়হান হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যা মামলার ঘটনায় জড়িত চারজন মূল আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা রামদা, চাপাতি, ছোরা ও ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লা ওরফে রেহানকে আক্রমণ করে। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয় মামলাটি জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ডিবি মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে এসআই রুবেল মিয়া, এসআই মিঠুন দত্ত, এসআই সোহেল মিয়াসহ একটি চৌকস টিম নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজন আসামিকে গ্রেফতার করে। 

আরও পড়ুন, ভবদহের পানিতে ভেসে গেল বোরো আবাদ প্লাবিত ছয় গ্রাম, দেড় হাজার বিঘা জমি হুমকিতে

গ্রেফতারকৃত আসামিরা হলেন শরিফ (১৮), পিতা: জালাল সিকদার রুহুল আমিন (৩৫), পিতা: মৃত সিদ্দিকুর রহমান, মোঃ আলী (৪৮), পিতা: মোশাররফ পেদা সজিব (২৪), পিতা: জিয়া গ্রেফতারকৃত আসামি শরিফকে আজ বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অপর আসামিদের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত