দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ভবদহের পানিতে ভেসে গেল বোরো আবাদ প্লাবিত ছয় গ্রাম, দেড় হাজার বিঘা জমি হুমকিতে

ভেসে গেল বোরো আবাদ প্লাবিত ছয় গ্রাম

ভবদহের অতিরিক্ত পানিতে ভেসে গেছে যশোরের মনিরামপুর উপজেলার ছয়টি গ্রাম। মৎস্য ঘেরের বেড়িবাঁধ ভেঙে দেড় হাজার বিঘার বেশি কৃষিজমি ও বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। এতে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বুধবার দুপুরে ভবদহ এলাকার সুজাতপুর পল্লীমঙ্গল মৎস্য ঘেরের দক্ষিণ পাশের বেড়িবাঁধ অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়ে। 

এলাকাবাসী জানান, বোরো আবাদ নিশ্চিত করতে এক মাস ধরে ৪০টির বেশি সেচযন্ত্রে পানি নিষ্কাশনের ফলে ঘেরের পানির চাপ বেড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মনিরামপুর উপজেলার সুজাতপুর, হাটগাছা ও কুলটিয়া এবং অভয়নগর উপজেলার মশিয়াহাটী, বেদভিটা ও বলারাবাদ গ্রাম প্লাবিত হয়। অনেক বাড়ির আঙিনা, পুকুর, মৎস্য ঘের ও সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সদ্য তৈরি করা বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। 

আরও পড়ুন, নেত্রকোনা-৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী, স্বপ্ন বুনছে জামায়াত

কুলটিয়া গ্রামের ঘের মালিক স্বপন রায় ও তপন রায় জানান, বেড়িবাঁধ ভেঙে শত শত বিঘার মাছ ভেসে গিয়ে তাদের বড় আর্থিক ক্ষতি হয়েছে। পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা অনিল বিশ্বাস বলেন, দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষক- মৎস্যচাষিদের জরুরি সহায়তা না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইশবাল হোসেন। তিনি ক্ষতিগ্রস্থদের সান্তনা ও সহায়তার আশ্বাস দেন।

বিষয় : জমি হুমকি বোরো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভবদহের পানিতে ভেসে গেল বোরো আবাদ প্লাবিত ছয় গ্রাম, দেড় হাজার বিঘা জমি হুমকিতে

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

ভবদহের অতিরিক্ত পানিতে ভেসে গেছে যশোরের মনিরামপুর উপজেলার ছয়টি গ্রাম। মৎস্য ঘেরের বেড়িবাঁধ ভেঙে দেড় হাজার বিঘার বেশি কৃষিজমি ও বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। এতে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বুধবার দুপুরে ভবদহ এলাকার সুজাতপুর পল্লীমঙ্গল মৎস্য ঘেরের দক্ষিণ পাশের বেড়িবাঁধ অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়ে। 

এলাকাবাসী জানান, বোরো আবাদ নিশ্চিত করতে এক মাস ধরে ৪০টির বেশি সেচযন্ত্রে পানি নিষ্কাশনের ফলে ঘেরের পানির চাপ বেড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মনিরামপুর উপজেলার সুজাতপুর, হাটগাছা ও কুলটিয়া এবং অভয়নগর উপজেলার মশিয়াহাটী, বেদভিটা ও বলারাবাদ গ্রাম প্লাবিত হয়। অনেক বাড়ির আঙিনা, পুকুর, মৎস্য ঘের ও সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সদ্য তৈরি করা বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। 

আরও পড়ুন, নেত্রকোনা-৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী, স্বপ্ন বুনছে জামায়াত

কুলটিয়া গ্রামের ঘের মালিক স্বপন রায় ও তপন রায় জানান, বেড়িবাঁধ ভেঙে শত শত বিঘার মাছ ভেসে গিয়ে তাদের বড় আর্থিক ক্ষতি হয়েছে। পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা অনিল বিশ্বাস বলেন, দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষক- মৎস্যচাষিদের জরুরি সহায়তা না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইশবাল হোসেন। তিনি ক্ষতিগ্রস্থদের সান্তনা ও সহায়তার আশ্বাস দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত