দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। নেত্রকোণার খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে তথাকথিত ‘ফাইভ স্টার বাহিনী’ নাম দিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে খালিয়াজুরী উপজেলা বিএনপি। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দুই ব্যক্তি নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচজন নেতার বিরুদ্ধে ‘ফাইভ স্টার বাহিনী’ নামে জলমহাল, ফসলরক্ষা বাঁধ সংস্কারসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে গত ১২ জানুয়ারি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উপজেলা বিএনপির নেতারা দাবি করেন, অভিযোগকারী মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীর আলম খান বিএনপির কোনো কর্মী নন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। বক্তারা বলেন, কথিত ‘ফাইভ স্টার বাহিনী’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা অবিলম্বে এসব মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারের দাবি জানান। 

আরও পড়ুন, নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি

সংবাদ সম্মেলনে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেষ্ট বলেন, ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন—দলের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি বা মাদক কারবারে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বহিষ্কারও করা হবে। সেই বার্তা আমরা গ্রাম-গঞ্জ ও বাজারে বাজারে প্রচার করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “একটি মহল বিএনপিকে বিতর্কিত করতে ‘ফাইভ স্টার’ নাম দিয়ে মিথ্যা গল্প বানিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রচার চালাচ্ছে। এটি ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা। এ ধরনের অপপ্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিফুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়াউদ্দিন, চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয় : সম্মেলন নেত্রকোনা অপপ্রচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত