দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

এলপিজি সংকটে চরম ভোগান্তি

অস্থিরতা নিরসনে রায়পুরা উপজেলা প্রশাসনের রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত

রায়পুরা উপজেলা প্রশাসনের রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত

এলপিজি সংকটে চরম ভোগান্তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না”দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকটের মধ্যে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এর ওপর ব্যবসায়ীদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে এলপিজি সিলিন্ডার সরবরাহ কমে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক ঘরেই রান্না বন্ধ হওয়ার উপক্রম হয়। অনেককে বৈদ্যুতিক চুলা কিংবা কাঠের চুলায় রান্না করতে দেখা গেছে। 

নরসিংদীর বিভিন্ন এলাকায় খালি সিলিন্ডার নিয়ে দোকানে দোকানে ঘুরেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেন ভোক্তারা। এমন পরিস্থিতিতে নরসিংদী জেলা প্রশাসেন পর এবার রায়পুরায় গ্যাসের বাজারে অস্থিরতা নিরসনে রিটেইলার কনফারেন্স অনুষ্ঠানে আয়োজন করেন রায়পুরা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার অডিটোরিয়াম রুমে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে রায়পুরা উপজেলা রিটেইলার সাথে নিয়ে কনফারেন্স অনুষ্ঠানে আয়োজন করা হয়।

আরও পড়ুন, কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল,রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: ফরিদ উদ্দিন, রিটেইলার ও যুগান্তর পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি বিশ্ব জিৎত সাহা,রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি নূর উদ্দিন আহমেদ, মোস্তফা খান, তৌফিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, এলপিজির ঘাটতি নেই, বরং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণেই বাজারে সংকট ও দাম বৃদ্ধি ঘটেছে। তিনি বলেন,জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে অতিরিক্ত দাম নেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার বোতল প্রতি ৫০ টাকা বেশি লাভ করবেন না। বেশি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : রায়পুরা এলপিজি রিটেইলার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অস্থিরতা নিরসনে রায়পুরা উপজেলা প্রশাসনের রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

এলপিজি সংকটে চরম ভোগান্তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না”দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকটের মধ্যে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এর ওপর ব্যবসায়ীদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে এলপিজি সিলিন্ডার সরবরাহ কমে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক ঘরেই রান্না বন্ধ হওয়ার উপক্রম হয়। অনেককে বৈদ্যুতিক চুলা কিংবা কাঠের চুলায় রান্না করতে দেখা গেছে। 

নরসিংদীর বিভিন্ন এলাকায় খালি সিলিন্ডার নিয়ে দোকানে দোকানে ঘুরেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেন ভোক্তারা। এমন পরিস্থিতিতে নরসিংদী জেলা প্রশাসেন পর এবার রায়পুরায় গ্যাসের বাজারে অস্থিরতা নিরসনে রিটেইলার কনফারেন্স অনুষ্ঠানে আয়োজন করেন রায়পুরা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার অডিটোরিয়াম রুমে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে রায়পুরা উপজেলা রিটেইলার সাথে নিয়ে কনফারেন্স অনুষ্ঠানে আয়োজন করা হয়।

আরও পড়ুন, কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল,রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: ফরিদ উদ্দিন, রিটেইলার ও যুগান্তর পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি বিশ্ব জিৎত সাহা,রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি নূর উদ্দিন আহমেদ, মোস্তফা খান, তৌফিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, এলপিজির ঘাটতি নেই, বরং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণেই বাজারে সংকট ও দাম বৃদ্ধি ঘটেছে। তিনি বলেন,জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে অতিরিক্ত দাম নেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার বোতল প্রতি ৫০ টাকা বেশি লাভ করবেন না। বেশি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত