দেশের অর্থনীতিকে গভীর সংকটে ঠেলে দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দারিদ্র্য ও বেকারত্ব এখন জাতীয় সংকটে রূপ নিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০ নম্বর ওয়ার্ড উত্তর পতেঙ্গা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে অর্থ লুটপাট, টাকা পাচার কিংবা লোক দেখানো মেগা প্রকল্পের রাজনীতি করা হবে না। বরং শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই কর্মসংস্থানকে কেন্দ্র করে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বাস্তবায়ন করা হবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি কখনো ক্ষমতার সঙ্গে আপস করেননি এই আদর্শই বিএনপির পথচলার প্রেরণা।
তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক মতভেদের কারণে সংঘাত বা সহিংসতায় বিশ্বাস করে না। দলটি শান্তির রাজনীতির মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আমীর খসরু বলেন, যারা চাঁদাবাজি-মাস্তানিতে জড়িত, তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। তারা সংশোধিত না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এতে সাময়িকভাবে কিছু ভোট কমলেও বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনী সাফল্যে কোনো প্রভাব পড়বে না।
আরও পড়ুন, মহেশপুরে ৩টি স্বর্নের বার ও মোটর সাইকেলসহ ব্যবসায়ী আটক
তিনি আরো বলেন, দেশের মানুষ সবসময় জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার ও সংসদ চেয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে দলীয় রাজনীতিতেও গুণগত পরিবর্তন আনতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন, মো. জাফর, মো. ইউসুফ, মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, বিএনপি নেতা মো. হারুন, মো. ইকবাল, মো. সাবের, মো. রেজাউল, জসিম, ওয়ার্ড বিএনপি সভাপতি মো. লোকমান, সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, যুবদল নেতা মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ জসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন