দৈনিক সংবাদ দিগন্ত

দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ডলি জহুর

অভিনেত্রী ডলি জহুর নতুন সিনেমা দিয়ে বড় পর্দায়

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর নিয়মিত নাটকে অভিনয় করলেও সিনেমায় বিরতি রেখেছিলেন। এবার তিনি দুটি সিনেমায় কাজ করছেন।

ঢাকা ও গাজীপুরে শুটিং শেষ হয়েছে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’র। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এ সিনেমার গল্প পারিবারিক এবং সম্পূর্ণ মৌলিক, বিদেশী কোনো সিনেমার অনুকরণ নয় বলে জানিয়েছেন নির্মাতা। ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন। নির্মাতা আশা করছেন, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন। ‘ঝামেলা’-তে আরো আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরো অনেকে। শেষ অংশের শুটিং গতকাল শুরু হয় এবং সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন, ভাইরাল জাহ্নবী কাপুর

অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমার শুটিং পাবনায় শেষ অংশে চলছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ সারভাইভাল গল্পে আরো আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমার বড় অংশ গত বছরের শেষ দিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। ‘দম’-এর মুক্তি রোজার ঈদে দেয়ার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।’

বিষয় : অভিনেত্রী ডলি জহুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ডলি জহুর

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর নিয়মিত নাটকে অভিনয় করলেও সিনেমায় বিরতি রেখেছিলেন। এবার তিনি দুটি সিনেমায় কাজ করছেন।

ঢাকা ও গাজীপুরে শুটিং শেষ হয়েছে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’র। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এ সিনেমার গল্প পারিবারিক এবং সম্পূর্ণ মৌলিক, বিদেশী কোনো সিনেমার অনুকরণ নয় বলে জানিয়েছেন নির্মাতা। ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন। নির্মাতা আশা করছেন, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন। ‘ঝামেলা’-তে আরো আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরো অনেকে। শেষ অংশের শুটিং গতকাল শুরু হয় এবং সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন, ভাইরাল জাহ্নবী কাপুর

অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমার শুটিং পাবনায় শেষ অংশে চলছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ সারভাইভাল গল্পে আরো আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমার বড় অংশ গত বছরের শেষ দিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। ‘দম’-এর মুক্তি রোজার ঈদে দেয়ার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত