দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

রাশিয়ার রাতের হামলায় ইউক্রেনে ৪ জনের প্রাণহানি

রাশিয়ার রাতভর হামলায় ৪ জন নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার রাতভর হামলায় ৪ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, এই মুহূর্তে খারকিভের উপকণ্ঠে শত্রুপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছে। এদিকে রাতের হামলায় আরো তিনজন আহত হয়েছে।খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা চালায়, এতে চিকিৎসা কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। ইউক্রেনে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। 

আরো পড়ুন , মাচাদোর সঙ্গে জরুরি বৈঠকের উদ্যোগ ট্রাম্পের

গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ কিয়েভের মিত্ররা তীব্র নিন্দা জানায়। ওয়াশিংটন এই হামলাকে এই যুদ্ধের একটি ‘বিপজ্জনক ও ব্যাখ্যাতীত উত্তেজনা’ বলে মন্তব্য করে। মস্কো সোমবার দাবি করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনকে উদ্দেশ্যে করে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় লভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় এই হামলা চালানো হয়েছে। তবে পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ

বিষয় : হামলা ইউক্রেন রাশিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাশিয়ার রাতের হামলায় ইউক্রেনে ৪ জনের প্রাণহানি

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার রাতভর হামলায় ৪ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, এই মুহূর্তে খারকিভের উপকণ্ঠে শত্রুপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছে। এদিকে রাতের হামলায় আরো তিনজন আহত হয়েছে।খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা চালায়, এতে চিকিৎসা কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। ইউক্রেনে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। 

আরো পড়ুন , মাচাদোর সঙ্গে জরুরি বৈঠকের উদ্যোগ ট্রাম্পের

গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ কিয়েভের মিত্ররা তীব্র নিন্দা জানায়। ওয়াশিংটন এই হামলাকে এই যুদ্ধের একটি ‘বিপজ্জনক ও ব্যাখ্যাতীত উত্তেজনা’ বলে মন্তব্য করে। মস্কো সোমবার দাবি করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনকে উদ্দেশ্যে করে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় লভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় এই হামলা চালানো হয়েছে। তবে পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত