দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

সিলেটের তিন জেলায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছবেন তিনি। ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান।সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।বিএনপি নেতারা জানান, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণা শুরু করতেন।

আরো পড়ুন , পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত অব্যাহত : ডা. রফিক

 এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তফশিল অনুযায়ী ২১ জানুয়ারি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে।সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সকালে দুই মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বৃহৎ নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেবেন।

বিষয় : নেতাকর্মী তারেক রহমান বক্তব্য চূড়ান্ত সূচি বক্তব্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিলেটের তিন জেলায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছবেন তিনি। ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান।সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।বিএনপি নেতারা জানান, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণা শুরু করতেন।

আরো পড়ুন , পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত অব্যাহত : ডা. রফিক

 এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তফশিল অনুযায়ী ২১ জানুয়ারি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে।সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সকালে দুই মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বৃহৎ নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত