দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন

কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন
কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার(১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসটি মোড় অতিক্রম করার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

চালকের দ্রুত তৎপরতায় গাড়িতে থাকা চার নারী যাত্রী এবং চালক নিজে অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন, ডিসেম্বরে ডিএমপির বিশেষ আদালতে নিষ্পত্তি ৪১৪৪ মামলা

চালক রাজু ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এই বিপত্তি ঘটে। গাড়িটির বয়স এক বছরেরও কম ছিল। গ্যাস লিকেজ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বিষয় : অগ্নিকাণ্ড কাকরাইল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার(১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসটি মোড় অতিক্রম করার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

চালকের দ্রুত তৎপরতায় গাড়িতে থাকা চার নারী যাত্রী এবং চালক নিজে অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন, ডিসেম্বরে ডিএমপির বিশেষ আদালতে নিষ্পত্তি ৪১৪৪ মামলা

চালক রাজু ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এই বিপত্তি ঘটে। গাড়িটির বয়স এক বছরেরও কম ছিল। গ্যাস লিকেজ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত