দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

সিলেট থেকে নির্বাচনী প্রচারে সূচনা শুরু করবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করব।  

আরো পড়ুন , হাদি হত্যার মূল অভিযুক্তরা আইনের বাইরে: জামায়াত আমির

ইসির তফশিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন। এর আগে গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়।

বিষয় : সিলেট জনসভা তারেক রহমান নির্বাচনী প্রচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিলেট থেকে নির্বাচনী প্রচারে সূচনা শুরু করবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করব।  

আরো পড়ুন , হাদি হত্যার মূল অভিযুক্তরা আইনের বাইরে: জামায়াত আমির

ইসির তফশিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন। এর আগে গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত