ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে খাগড়াছড়ি ভাঙা ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন , নির্বাচনী প্রচারে সরব রাজবাড়ী মাঠে ভোটের গাড়ি
প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিষয় : বিক্ষোভ দাবি খাগড়াছড়ি মুসাব্বির হত্যা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে খাগড়াছড়ি ভাঙা ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন , নির্বাচনী প্রচারে সরব রাজবাড়ী মাঠে ভোটের গাড়ি
প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন