মেহেরপুরে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ক্যাসিনো সম্রাট খ্যাত বিল্লাল হোসেন কটা কে আটক করা হয়। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) ভোর রাত আনুমানিক সাড়ে ৫টার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলম, তার নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযানে যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের সন্তান মোঃ বিল্লাল হোসেন কটা(৪২) এর বসতবাড়িতে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ বিল্লাল হোসেন কটা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মালামাল সমূহ, একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ) একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি।
আরও পড়ুন, নেত্রকোনা শহরের পাশেই রবি শস্যে সবুজ স্বপ্ন, রফিকুল ইসলামের বাম্পার ফলনের গল্প
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন