দৈনিক সংবাদ দিগন্ত

ভুয়া ফেসবুক আইডিতে বিশ্বব্যাংকের ঋণ প্রলোভন

বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি। বিশ্বব্যাংক স্পষ্ট করেছে যে– তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারোর ব্যক্তিগত আর্থিক তথ্যও জানতে চায় না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে সম্প্রতি সংস্থাটির নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। একটি চক্র ফি আদায়ের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্যও জানতে চায় না।

আরও পড়ুন, নিলামের মাধ্যমে ২০৬ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

সংস্থাটি আরো জানায়, প্রতারকরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে। এ ছাড়া তারা আরও বিভিন্ন কৌশল ব্যবহার করছে। এ ধরনের কোনো প্রকল্পের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সংস্থাটি নিশ্চিত করেছে। যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে।

বিষয় : ঋণ ভুয়া বিশ্বব্যাংক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভুয়া ফেসবুক আইডিতে বিশ্বব্যাংকের ঋণ প্রলোভন

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি। বিশ্বব্যাংক স্পষ্ট করেছে যে– তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারোর ব্যক্তিগত আর্থিক তথ্যও জানতে চায় না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে সম্প্রতি সংস্থাটির নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। একটি চক্র ফি আদায়ের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্যও জানতে চায় না।

আরও পড়ুন, নিলামের মাধ্যমে ২০৬ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

সংস্থাটি আরো জানায়, প্রতারকরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে। এ ছাড়া তারা আরও বিভিন্ন কৌশল ব্যবহার করছে। এ ধরনের কোনো প্রকল্পের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সংস্থাটি নিশ্চিত করেছে। যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত