দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

জীবিত হরিণ উদ্ধার শিকারি আটক সুন্দরবনে

জীবিত হরিণ উদ্ধার শিকারি আটক সুন্দরবনে
শিকারি আটক সুন্দরবনে

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার ডিমেরচরে ফাঁদে পড়া একটি জীবিত চিত্রা হরিণ সহ পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে পাতা শিকারির ফাঁদে ছটফট করা হরিণকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বনের গভীরে অবমুক্ত করা হয়েছে।

আরো  পড়ুন , ভয়াবহ বোমা বিস্ফোরণ বসতঘর উড়ে গেল যুবক নিহত

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল হাকিমকে আটক করা গেলেও রাসেল ও দুলাল নামে আরও দুই সহযোগী গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ও ছিটকা ফাঁদসহ সাতটি প্লাস্টিকের বস্তা জব্দ করেছে। আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিষয় : হরিণ শিকারি সুন্দরবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জীবিত হরিণ উদ্ধার শিকারি আটক সুন্দরবনে

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার ডিমেরচরে ফাঁদে পড়া একটি জীবিত চিত্রা হরিণ সহ পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে পাতা শিকারির ফাঁদে ছটফট করা হরিণকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বনের গভীরে অবমুক্ত করা হয়েছে।

আরো  পড়ুন , ভয়াবহ বোমা বিস্ফোরণ বসতঘর উড়ে গেল যুবক নিহত

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল হাকিমকে আটক করা গেলেও রাসেল ও দুলাল নামে আরও দুই সহযোগী গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ও ছিটকা ফাঁদসহ সাতটি প্লাস্টিকের বস্তা জব্দ করেছে। আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত