কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও মেঘলা আকাশে সূর্যের দেখা নেই। হিমেল বাতাসে সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছেনে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে জনজীবন।
আরো পড়ুন , শীতের রাতে ফুটপাতে জড়ো সস্তায় গরম কাপড় খুঁজছে স্বল্প আয়ের মানুষ
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছেন বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষিক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। শীত নিবারণে অসহায়-দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।
বিষয় : শীত কুড়িগ্রাম হিমেল হাওয়া

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও মেঘলা আকাশে সূর্যের দেখা নেই। হিমেল বাতাসে সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছেনে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে জনজীবন।
আরো পড়ুন , শীতের রাতে ফুটপাতে জড়ো সস্তায় গরম কাপড় খুঁজছে স্বল্প আয়ের মানুষ
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছেন বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষিক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। শীত নিবারণে অসহায়-দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।

আপনার মতামত লিখুন