দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

নতুন নেতৃত্বকে ঘিরে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের কড়া শর্ত

ভেনেজুয়েলায় ক্ষমতার পালাবদল

নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলায় ক্ষমতার পালাবদলের মধ্যেই দেশটির নতুন অন্তর্বর্তী নেতৃত্বের সামনে একগুচ্ছ শর্ত তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এসব শর্ত মানা না হলে সামরিক চাপ বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পরিস্থিতি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা ও প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত আরেকজনের বরাতে জানা গেছে, ভেনেজুলেয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে অন্তত তিনটি পদক্ষেপ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, 

আরো পড়ুন , খালেদা জিয়া দূরদর্শী নেত্রী : পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র আশা করছে, বর্তমানে ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়া ডেলসি রদ্রিগেজ একপর্যায়ে অবাধ নির্বাচন আয়োজন করবেন এবং ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।তবে এসব দাবির নির্দিষ্ট সময়সীমা এখনো চূড়ান্ত নয়। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, শিগগিরই কোনো নির্বাচন হচ্ছে না।ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শাসক নিকোলাস মাদুরোকে আটক করার দুই দিন পরও ওয়াশিংটনের পরবর্তী পরিকল্পনা নিয়ে অনেক কিছুই অস্পষ্ট। হোয়াইট হাউসের দাবি, এটি কোনো সরকার উৎখাতের অভিযান বা যুদ্ধ নয়; বরং একজন মাদকসম্রাটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার পদক্ষেপ।

বিষয় : কড়া শর্ত ভেনেজুয়েলার পালাবদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নতুন নেতৃত্বকে ঘিরে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের কড়া শর্ত

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলায় ক্ষমতার পালাবদলের মধ্যেই দেশটির নতুন অন্তর্বর্তী নেতৃত্বের সামনে একগুচ্ছ শর্ত তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এসব শর্ত মানা না হলে সামরিক চাপ বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পরিস্থিতি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা ও প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত আরেকজনের বরাতে জানা গেছে, ভেনেজুলেয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে অন্তত তিনটি পদক্ষেপ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, 

আরো পড়ুন , খালেদা জিয়া দূরদর্শী নেত্রী : পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র আশা করছে, বর্তমানে ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়া ডেলসি রদ্রিগেজ একপর্যায়ে অবাধ নির্বাচন আয়োজন করবেন এবং ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।তবে এসব দাবির নির্দিষ্ট সময়সীমা এখনো চূড়ান্ত নয়। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, শিগগিরই কোনো নির্বাচন হচ্ছে না।ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শাসক নিকোলাস মাদুরোকে আটক করার দুই দিন পরও ওয়াশিংটনের পরবর্তী পরিকল্পনা নিয়ে অনেক কিছুই অস্পষ্ট। হোয়াইট হাউসের দাবি, এটি কোনো সরকার উৎখাতের অভিযান বা যুদ্ধ নয়; বরং একজন মাদকসম্রাটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার পদক্ষেপ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত