দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

চাঁদাবাজি মামলায় গাজীপুরের জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী জামিনে মুক্ত

গাজীপুরের জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী জামিনে মুক্ত

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড আদেশ বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর করেছেন। এরপর রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান সুরভী।

সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বলেন, দুপুরে আদালতের দেয়া দু’ দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দু’ দিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে আসামির দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

আরো পড়ুন, রাউজানে মোটরসাইকেল আরোহীর গুলিতে সাবেক যুবদল নেতা নিহত

একটি চাঁদাবাজির মামলায় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, সুরভীকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে এ রিমান্ড ও গ্রেফতারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন জুলাইযোদ্ধারা। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে সুরভীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত।

বিষয় : জুলাইযোদ্ধা জামিন সুরভী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চাঁদাবাজি মামলায় গাজীপুরের জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী জামিনে মুক্ত

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড আদেশ বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর করেছেন। এরপর রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান সুরভী।

সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বলেন, দুপুরে আদালতের দেয়া দু’ দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দু’ দিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে আসামির দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

আরো পড়ুন, রাউজানে মোটরসাইকেল আরোহীর গুলিতে সাবেক যুবদল নেতা নিহত

একটি চাঁদাবাজির মামলায় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, সুরভীকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে এ রিমান্ড ও গ্রেফতারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন জুলাইযোদ্ধারা। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে সুরভীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত