আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কা দেখছে বিসিবি। তাই ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল। লিটনদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি লিখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ন্যক্কারজনক আচরণে সরকারের কঠোর অবস্থানের পর এমন সিদ্ধান নেয় বিসিবি। কেননা, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও ক্রীড়াঙ্গনের কর্তাব্যক্তিরা মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।
আরো পড়ুন , আইসিসিকে চিঠি বিসিবির, ভারতে ম্যাচ চায় না বাংলাদেশ
একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ পরিচালনার কথা জানান। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার বিষয়েও কথা বলেন তারা।এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ফুঁসে উঠেছে বাংলাদেশ। ক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশের ক্রিকেটভক্তরা। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। এমনকি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিন্দা ও প্রতিবাদ করে সমাজমাধ্যমে জানান, মুস্তাফিজ যেখানে চুক্তি করেও খেলতে পারে না, সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়।
আরো পড়ুন , গার্সিয়ার জোড়দার পারফরম্যান্স আবারও নজর কাড়ল
এজন্য বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে বিসিবিকে আইসিসিতে চিঠি দেওয়ার নির্দেশ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না।এমন ঘটনার পর মোস্তাফিজের পাশে পুরো জাতি আছে, এমনটাই মত বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। জাতীয়তার কারণে মুস্তাফিজ লক্ষ্যবস্তু হয়েছেন জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন