দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

গার্সিয়ার জোড়দার পারফরম্যান্স আবারও নজর কাড়ল

জোয়ান গার্সিয়া

আবারও নিজের জাত চেনালেন জোয়ান গার্সিয়া। শনিবার রাতে লা লিগার খেলায় সাবেক ক্লাব এস্পানিওলের বিপক্ষে বীরত্ব দেখালেন তিনি। দানি ওলমো ও রবার্ত লেভানডোভস্কি জাল কাঁপালেও ম্যাচ জয়ের কৃতিত্ব গার্সিয়ার বেশি। এস্পানিওল আক্রমণে দাপট দেখালেও তার দুর্দান্ত কয়েকটি সেভে ব্যর্থ হয়েছে। পঞ্চম স্থানে থাকা দলটির দারুণ প্রচেষ্টা চাপা পড়েছে স্প্যানিশ কিপারের পারফরম্যান্সে। পেরে মিলা ও রবার্তো ফার্নান্দেজকে একের পর এক সেভে হতাশ করেন গার্সিয়া। গত মৌসুমে এস্পানিওল ছাড়ার পর এই প্রথমবার এই মাঠে খেলতে নেমেছিলেন তিনি।

আরো পড়ুন ,হিন্দুত্ববাদী চাপের প্রভাবে মোস্তাফিজের আইপিএল অব্যাহতি

৩৯তম মিনিটে গার্সিয়া দারুণ এক সেভ করেন। গোলমুখের সামনে মিলার একটি হেড এক হাতে ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান তিনি। ৬৩তম মিনিটে রবার্তো বল নিয়ে বক্সে ঢুকেছিলেন। কিন্তু কিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। গার্সিয়া শুয়ে বল তার পা থেকে সরিয়ে দেন।টানা জয়ের মধ্যে থাকা বার্সেলোনাকে প্রায় ‍রুখেই দিয়েছিল এস্পানিওল। বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোলের দেখাই মিলছিল না। তবে নির্ধারিত সময়ের শেষ চার মিনিট আগে ডেডলক ভাঙেন দানি ওলমো। শেষ দিকে আরও এক গোল করেন রবার্ট লেভানদোভস্কি। তাতে স্বস্তির তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

বিষয় : ম্যাচ জোড়দার নজর ম্যাচ গার্সিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গার্সিয়ার জোড়দার পারফরম্যান্স আবারও নজর কাড়ল

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

আবারও নিজের জাত চেনালেন জোয়ান গার্সিয়া। শনিবার রাতে লা লিগার খেলায় সাবেক ক্লাব এস্পানিওলের বিপক্ষে বীরত্ব দেখালেন তিনি। দানি ওলমো ও রবার্ত লেভানডোভস্কি জাল কাঁপালেও ম্যাচ জয়ের কৃতিত্ব গার্সিয়ার বেশি। এস্পানিওল আক্রমণে দাপট দেখালেও তার দুর্দান্ত কয়েকটি সেভে ব্যর্থ হয়েছে। পঞ্চম স্থানে থাকা দলটির দারুণ প্রচেষ্টা চাপা পড়েছে স্প্যানিশ কিপারের পারফরম্যান্সে। পেরে মিলা ও রবার্তো ফার্নান্দেজকে একের পর এক সেভে হতাশ করেন গার্সিয়া। গত মৌসুমে এস্পানিওল ছাড়ার পর এই প্রথমবার এই মাঠে খেলতে নেমেছিলেন তিনি।

আরো পড়ুন ,হিন্দুত্ববাদী চাপের প্রভাবে মোস্তাফিজের আইপিএল অব্যাহতি

৩৯তম মিনিটে গার্সিয়া দারুণ এক সেভ করেন। গোলমুখের সামনে মিলার একটি হেড এক হাতে ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান তিনি। ৬৩তম মিনিটে রবার্তো বল নিয়ে বক্সে ঢুকেছিলেন। কিন্তু কিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। গার্সিয়া শুয়ে বল তার পা থেকে সরিয়ে দেন।টানা জয়ের মধ্যে থাকা বার্সেলোনাকে প্রায় ‍রুখেই দিয়েছিল এস্পানিওল। বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোলের দেখাই মিলছিল না। তবে নির্ধারিত সময়ের শেষ চার মিনিট আগে ডেডলক ভাঙেন দানি ওলমো। শেষ দিকে আরও এক গোল করেন রবার্ট লেভানদোভস্কি। তাতে স্বস্তির তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত