দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আইসিসিকে চিঠি বিসিবির, ভারতে ম্যাচ চায় না বাংলাদেশ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ-ভারত ক্রিকেট পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যু সামনে এনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি। গতকাল অনুষ্ঠিত এক জরুরি বোর্ড সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিসিবির মতে, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ দল ভারত সফর করবে না। সরকারের পরামর্শ ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে বিসিবি এখন আইসিসির কাছ থেকে দ্রুত সাড়া প্রত্যাশা করছে। বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ঘণ্টার ঘটনাবলি বিশ্লেষণ করে বোর্ড ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিদ্যমান পরিস্থিতি এবং ভারতে অবস্থানকালে দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা বিবেচনায় নিয়ে, পাশাপাশি বাংলাদেশ সরকারের পরামর্শ অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না।’ একই সঙ্গে আইসিসির কাছে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের দাবিও জানানো হয়েছে, ‘টুর্নামেন্টের আয়োজক হিসেবে আইসিসিকে অনুরোধ জানানো হচ্ছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হয়। খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত প্রয়োজনীয়। এ বিষয়ে আইসিসির দ্রুত সাড়া প্রত্যাশা করছে বিসিবি।

আরও পড়ুন, গার্সিয়ার জোড়দার পারফরম্যান্স আবারও নজর কাড়ল

এর আগে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, যেখানে নিয়মিত অধিনায়ক লিটন দাসসহ গত এক বছরে এই সংস্করণে খেলা ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হয়। তবে সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। এই টানাপোড়েনের সূত্রপাত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিবিদ ও কয়েকজন ধর্মীয় নেতার দাবির মুখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের ২০২৬ আইপিএল স্কোয়াড থেকে এই বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর নিরাপদ হতে পারে না। শুরুতে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিসিবির অবস্থান তুলনামূলকভাবে নমনীয় ছিল। তবে সরকারের নির্দেশনার পর বোর্ড কঠোর অবস্থান নেয়। বিসিবির বিবৃতির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির পরিপ্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ উল্লেখ্য, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটির ভেন্যু নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেনস এবং বাকি একটি ম্যাচ হওয়ার কথা ছিল মুম্বাইয়ে।

বিষয় : বিশ্বকাপ চিঠি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আইসিসিকে চিঠি বিসিবির, ভারতে ম্যাচ চায় না বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত