জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতাদের ফেরাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সম্মেলনে এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং প্রভাবিত করে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি নিয়েই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই।
আরও পড়ুন, তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতাদের সাক্ষাৎ
আপনার মতামত লিখুন