দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

আপত্তির পাহাড় ডিঙিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ ঘোষণা

যুবলীগ নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ ঘোষণা

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘোষণা দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে নরসিংদীতে চলে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কিভাবে বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়। পরে শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই চলাকালীন সময় প্রার্থীদের সমর্থকদের যুবলীগের সম্পৃক্ততার কারণে আপত্তির ফলে তার প্রার্থিতা সাময়িক স্থগিত করা হয়। পরে রাতে চূড়ান্ত বাছাই শেষে তার প্রার্থিতার বৈধতা ঘোষণা করা হয়।

আরও পড়ুন, মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন আরিফুল ইসলাম সরদার

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করার সময় নির্বাচন কমিশনের আইনের সব শর্ত পূরণ হওয়ায় প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বিষয় : নির্বাচন নরসিংদী মনোনয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আপত্তির পাহাড় ডিঙিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা তৌফিকুরের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘোষণা দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে নরসিংদীতে চলে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কিভাবে বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়। পরে শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই চলাকালীন সময় প্রার্থীদের সমর্থকদের যুবলীগের সম্পৃক্ততার কারণে আপত্তির ফলে তার প্রার্থিতা সাময়িক স্থগিত করা হয়। পরে রাতে চূড়ান্ত বাছাই শেষে তার প্রার্থিতার বৈধতা ঘোষণা করা হয়।

আরও পড়ুন, মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন আরিফুল ইসলাম সরদার

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করার সময় নির্বাচন কমিশনের আইনের সব শর্ত পূরণ হওয়ায় প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত