দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

সাংবাদিক আনছারের বাসায় সালাহউদ্দিনের উপস্থিতি

দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ  কক্সবাজারের স্টাফ রিপোর্টার সদ্য প্রয়াত আনছার হোসেনের শিশুপুত্র আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেছেন।এদিন দুপুরে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছে তিনি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।নামাজ শেষে তিনি আনছারের প্রয়াত স্ত্রী রোকসানা নূর ও ১৩ বছর বয়সি সন্তান আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। 

আরো পড়ুন , রাজনৈতিক চাপে তিন ইস্যুতে বিব্রত এনসিপি

জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।গত ১৪ অক্টোবর আনছারের সহধর্মিণী রোকসানা ইন্তেকাল করেন। আর ২৭ ডিসেম্বর সন্তান আব্দুল্লাহ মারা যায়।এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন। শনিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয় : সালাহউদ্দিন সাংবাদিক বাসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাংবাদিক আনছারের বাসায় সালাহউদ্দিনের উপস্থিতি

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ  কক্সবাজারের স্টাফ রিপোর্টার সদ্য প্রয়াত আনছার হোসেনের শিশুপুত্র আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেছেন।এদিন দুপুরে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছে তিনি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।নামাজ শেষে তিনি আনছারের প্রয়াত স্ত্রী রোকসানা নূর ও ১৩ বছর বয়সি সন্তান আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। 

আরো পড়ুন , রাজনৈতিক চাপে তিন ইস্যুতে বিব্রত এনসিপি

জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।গত ১৪ অক্টোবর আনছারের সহধর্মিণী রোকসানা ইন্তেকাল করেন। আর ২৭ ডিসেম্বর সন্তান আব্দুল্লাহ মারা যায়।এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন। শনিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত