দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

দৌলতপুরে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব ১২ এর অভিযানে দুটি বিদেশি পি-স্ত-ল, ম্যা-গা-জি-ন ও পাঁচটি তাজা গু-লিসহ দুই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে  বিকেল ৫টা ২৫ মিনিটে মেহেরপুর র‍্যাব-১২ একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুডাঙ্গা গ্রামস্থ আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন ও মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন, যুব সমাজের উদ্যোগে আকুয়ায় দিনব্যাপী হসলা সম্মেলন

অপরদিকে, একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯) এর কাছ থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন আফগানিস্তান), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে এ এম মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। আগ্নে-য়াস্ত্র-সহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

বিষয় : অভিযান কুষ্টিয়া সিপিসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দৌলতপুরে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব ১২ এর অভিযানে দুটি বিদেশি পি-স্ত-ল, ম্যা-গা-জি-ন ও পাঁচটি তাজা গু-লিসহ দুই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে  বিকেল ৫টা ২৫ মিনিটে মেহেরপুর র‍্যাব-১২ একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুডাঙ্গা গ্রামস্থ আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন ও মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন, যুব সমাজের উদ্যোগে আকুয়ায় দিনব্যাপী হসলা সম্মেলন

অপরদিকে, একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯) এর কাছ থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন আফগানিস্তান), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে এ এম মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। আগ্নে-য়াস্ত্র-সহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত