দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

আশরাফ উদ্দিন বকুলের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমেদ চৌধূরী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন। আসনটিতে একইদিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা বিএনপির সহ সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে দেয়া হয়। জামাল আহমেদ চৌধূরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে ৭৭ হাজার ২ শত ৪৯ ভোট পান।

আরও পড়ুন, ছয়দিন সূর্যহীন পলাশবাড়ী: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন রাজু ১ লাখ ৪২ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আশরাফ উদ্দিন বকুল। তিনি ২০ হাজার ৪৩১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিনের কাছে পরাজিত হন। রাজিউদ্দিন পেয়েছিলেন ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট। বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জীবন-যৌবন দিয়ে দলের জন্য কাজ করেছি। এবার মনোনয়ন দাখিল করেছি। যদিও আমি দলের বাইরে না, দল এখনও যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নেব। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই।

বিষয় : বিএনপি মনোনয়ন নরসিংদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আশরাফ উদ্দিন বকুলের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমেদ চৌধূরী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন। আসনটিতে একইদিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা বিএনপির সহ সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে দেয়া হয়। জামাল আহমেদ চৌধূরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে ৭৭ হাজার ২ শত ৪৯ ভোট পান।

আরও পড়ুন, ছয়দিন সূর্যহীন পলাশবাড়ী: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন রাজু ১ লাখ ৪২ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আশরাফ উদ্দিন বকুল। তিনি ২০ হাজার ৪৩১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিনের কাছে পরাজিত হন। রাজিউদ্দিন পেয়েছিলেন ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট। বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জীবন-যৌবন দিয়ে দলের জন্য কাজ করেছি। এবার মনোনয়ন দাখিল করেছি। যদিও আমি দলের বাইরে না, দল এখনও যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নেব। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত