কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা, স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপুল আলীর ছেলে।
আরো পড়ুন , কক্সবাজারে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ একজন আটক
সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে উপড় হয়ে সিয়ামের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা শিপুল আলী বলেন, সোমবার বিকাল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।
বিষয় : মৃত্যু কলেজ শিক্ষার্থী বাঁশবাগান কুষ্টিয়া

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা, স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপুল আলীর ছেলে।
আরো পড়ুন , কক্সবাজারে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ একজন আটক
সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে উপড় হয়ে সিয়ামের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা শিপুল আলী বলেন, সোমবার বিকাল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।

আপনার মতামত লিখুন