দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার হাসপাতালে আসছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা

হাসপাতালে আসছেন বিএনপির নেতারা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন দলীয় নেতারা।খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।হাসপাতালে আছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে রয়েছেন।

আরো পড়ুন , বেগম জিয়ার ইন্তেকালে জান্নাত কামনায় দোয়া করলেন জামায়াত আমির

হাসপাতালে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।সকাল ৮টার পর হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এর কিছু পর আসেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।হাসপাতালের সামনে বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।খালেদা জিয়ার জানাজা বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিষয় : এভারকেয়ার খালেদা জিয়া নেতারা মৃত্যুর খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এভারকেয়ার হাসপাতালে আসছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন দলীয় নেতারা।খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।হাসপাতালে আছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে রয়েছেন।

আরো পড়ুন , বেগম জিয়ার ইন্তেকালে জান্নাত কামনায় দোয়া করলেন জামায়াত আমির

হাসপাতালে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।সকাল ৮টার পর হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এর কিছু পর আসেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।হাসপাতালের সামনে বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।খালেদা জিয়ার জানাজা বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত