বিএনপির ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দল থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়েছে, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মোকছেদুল হক শিবলু, রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্গত ৩নং পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবর রহমান, ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিম আহমদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য এ বি এম কাজল সরকার, ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরিদ আল-রাজি কমল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. মনোয়ারা খাতুন, জেলা মহিলা দলের কুটির শিল্পবিষয়ক সম্পাদক মোছা. সুমি আক্তার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক আবুল হাসনাত তারেক, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মো. খাইরুল আলম চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আরও পড়ুন, এনসিপি ছাড়লেন আবুল কাশেম, ফেনী-৩ এ নির্বাচন নয়
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৯ ডিসেম্বর (সোমবার) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোছা. আফসানা মিমি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি, লাইফ সাপোর্টে চিকিৎসা
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৯ ডিসেম্বর (সোমবার) তাদেরও অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিভিন্ন সময়ে বিএনপির এসব নেতাদের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এর আগে বিভিন্ন সময়ে কয়েক দফায় বিএনপির আরও বেশ কিছু নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যাদের শাস্তির আওতায় আনা হয়েছিল।
বিষয় : প্রত্যাহার বিএনপি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন