দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বিশেষ অভিযানে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুখ্যাত বেন কিউ হৃদয়

সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হৃদয়

রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝাউচর বউ বাজার এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘অজেয়-৪’ ইউনিটের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। ঝাউচর বউ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বেন কিউ হৃদয়কে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন , গুলশানে অস্ত্রসহ দুই যুবক আটক পালাল আরও দুইজন

 এর আগে তাকে গ্রেফতারের লক্ষ্যে ডিবি পুলিশ, থানা পুলিশ ও র‍্যাব একাধিকবার অভিযান চালালেও সে প্রতিবারই কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। কয়েকদিন আগে সেনাবাহিনীর পরিচালিত আরেকটি অভিযানে বেন কিউ হৃদয়ের ব্যবহৃত একটি স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই সময় সে আত্মগোপনে চলে যায়।সর্বশেষ অভিযানে গ্রেফতারকৃত বেন কিউ হৃদয়ের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্র জানায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।   

বিষয় : গ্রেপ্তার সেনাবাহিনী কিউ হৃদয় সেনাবাহিনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশেষ অভিযানে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুখ্যাত বেন কিউ হৃদয়

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝাউচর বউ বাজার এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘অজেয়-৪’ ইউনিটের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। ঝাউচর বউ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বেন কিউ হৃদয়কে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন , গুলশানে অস্ত্রসহ দুই যুবক আটক পালাল আরও দুইজন

 এর আগে তাকে গ্রেফতারের লক্ষ্যে ডিবি পুলিশ, থানা পুলিশ ও র‍্যাব একাধিকবার অভিযান চালালেও সে প্রতিবারই কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। কয়েকদিন আগে সেনাবাহিনীর পরিচালিত আরেকটি অভিযানে বেন কিউ হৃদয়ের ব্যবহৃত একটি স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই সময় সে আত্মগোপনে চলে যায়।সর্বশেষ অভিযানে গ্রেফতারকৃত বেন কিউ হৃদয়ের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্র জানায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।   

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত