দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

ইটনায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই

ইটনায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই
ইটনায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় দোকানে কর্মরত এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। পাশের আরও দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়সিদ্ধি বাজারে হাসান আলীর মালিকানাধীন একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানজুড়ে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানে কর্মরত মুহাম্মদ অয়ন (১২) নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন, শেবাচিমে চিকিৎসকদের অবহেলায় বীর প্রতীকের মৃত্যু অভিযোগ

আগুনে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কিশোরগঞ্জ অগ্নিকাণ্ড দোকান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইটনায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় দোকানে কর্মরত এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। পাশের আরও দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়সিদ্ধি বাজারে হাসান আলীর মালিকানাধীন একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানজুড়ে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানে কর্মরত মুহাম্মদ অয়ন (১২) নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন, শেবাচিমে চিকিৎসকদের অবহেলায় বীর প্রতীকের মৃত্যু অভিযোগ

আগুনে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত