দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় ঢাকা-বরিশালসহ সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ঢাকা-বরিশালসহ সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে ঢাকা-বরিশাল রুটসহ সারাদেশের নদী পথের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘন কুয়াশার বরিশাল নৌ-বন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী জানান, রোববার রাতে বরিশাল নৌ-বন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটেরও লঞ্চ ও ভোলা-বরিশাল রুটে চলাচলকারী স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বিজিবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে উদযাপন অনুষ্ঠান

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিচুর রহমান বলেন, রোববার সারাদিনে একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর নদী অববাহিকায় কুয়াশা ছিল। রাতে আরও ঘন কুয়াশায় ঢেকে যাবে নদী অববাহিকা।

বিষয় : কুয়াশা বন্ধ নৌযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঘন কুয়াশায় ঢাকা-বরিশালসহ সারাদেশে নৌযান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

ঘন কুয়াশার কারণে ঢাকা-বরিশাল রুটসহ সারাদেশের নদী পথের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘন কুয়াশার বরিশাল নৌ-বন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী জানান, রোববার রাতে বরিশাল নৌ-বন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটেরও লঞ্চ ও ভোলা-বরিশাল রুটে চলাচলকারী স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বিজিবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে উদযাপন অনুষ্ঠান

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিচুর রহমান বলেন, রোববার সারাদিনে একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর নদী অববাহিকায় কুয়াশা ছিল। রাতে আরও ঘন কুয়াশায় ঢেকে যাবে নদী অববাহিকা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত