দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

জেমসের কনসার্টে হামলার জন্য পুলিশকে দায়ী করল আয়োজক কমিটি

জেমসের কনসার্টে হামলা

ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে বহিরাগতদের হামলার জেরে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট পণ্ড হওয়ার ঘটনায় পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ ও ‘গাফিলতি’কে দায়ী করেছে আয়োজক কমিটি। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুরো আয়োজন ভেস্তে যায়, যা স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে।বিবৃতিতে রাজীব খান বলেন, ‘ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর উদযাপন ও পুনর্মিলনীর শেষ দিনে বহিরাগতদের হামলার কারণে জেমসের (নগরবাউল) বহুল প্রত্যাশিত কনসার্টটি পণ্ড হয়ে যায়। শুরু থেকে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল। 

আরো পড়ুন , পটুয়াখালীতে তারেক রহমানের নাম ব্যবহার করে চাঁদা দাবি, টাকা না পেয়ে দোকানে তালা

তবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বহিরাগত কয়েকজন জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে। এতে বাধা দেওয়া হলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে অনুষ্ঠানস্থল দখলের চেষ্টা চালায়।’ ‘এই হামলার ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ যথাযথভাবে কাজ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে কোনো উদাসীনতা ছিল না। আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালন করেছি।’

বিষয় : হামলা ফরিদপুর কনসার্ট গাফিলতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জেমসের কনসার্টে হামলার জন্য পুলিশকে দায়ী করল আয়োজক কমিটি

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে বহিরাগতদের হামলার জেরে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট পণ্ড হওয়ার ঘটনায় পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ ও ‘গাফিলতি’কে দায়ী করেছে আয়োজক কমিটি। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুরো আয়োজন ভেস্তে যায়, যা স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে।বিবৃতিতে রাজীব খান বলেন, ‘ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর উদযাপন ও পুনর্মিলনীর শেষ দিনে বহিরাগতদের হামলার কারণে জেমসের (নগরবাউল) বহুল প্রত্যাশিত কনসার্টটি পণ্ড হয়ে যায়। শুরু থেকে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল। 

আরো পড়ুন , পটুয়াখালীতে তারেক রহমানের নাম ব্যবহার করে চাঁদা দাবি, টাকা না পেয়ে দোকানে তালা

তবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বহিরাগত কয়েকজন জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে। এতে বাধা দেওয়া হলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে অনুষ্ঠানস্থল দখলের চেষ্টা চালায়।’ ‘এই হামলার ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ যথাযথভাবে কাজ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে কোনো উদাসীনতা ছিল না। আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালন করেছি।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত