দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কিশোরগঞ্জে "শহীদ ওসমান হাদীর" নামে সড়কের নামকরণ

জুলাই আন্দোলনের অগ্রসৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদীর স্মৃতিকে অম্লান করে রাখতে জেলা সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদী সড়ক’। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুম্মা দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় ‘কিশোরগঞ্জবাসী’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ, সংগ্রামী জীবন এবং জাতীয় মর্যাদা রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ ওসমান হাদী কেবল একজন ব্যক্তি নন, তিনি অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের এক বজ্রকন্ঠ ছিলেন। 

আরও পড়ুন, নেত্রকোনায় পৌর প্রশাসকের মানবিক উদ্যোগে উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে নেত্রকোনা পৌরসভার চিত্র

তার আদর্শ মানুষকে সাহস ও প্রতিবাদের প্রেরণা জোগায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ বিন জসিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, ছাত্রনেতা আশিকুজ্জামান, আশরাফুল ইসলাম নাদিম, বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।  অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিষয় : ওসমান কিশোরগঞ্জ নামকরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে "শহীদ ওসমান হাদীর" নামে সড়কের নামকরণ

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

জুলাই আন্দোলনের অগ্রসৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদীর স্মৃতিকে অম্লান করে রাখতে জেলা সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদী সড়ক’। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুম্মা দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় ‘কিশোরগঞ্জবাসী’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ, সংগ্রামী জীবন এবং জাতীয় মর্যাদা রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ ওসমান হাদী কেবল একজন ব্যক্তি নন, তিনি অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের এক বজ্রকন্ঠ ছিলেন। 

আরও পড়ুন, নেত্রকোনায় পৌর প্রশাসকের মানবিক উদ্যোগে উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে নেত্রকোনা পৌরসভার চিত্র

তার আদর্শ মানুষকে সাহস ও প্রতিবাদের প্রেরণা জোগায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ বিন জসিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, ছাত্রনেতা আশিকুজ্জামান, আশরাফুল ইসলাম নাদিম, বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।  অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত