দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মা নদীতে যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে রো-রো ফেরি শাহ পরান, রো-রো ফেরি গোলাম মাওলা ও ফেরি বাইগার। এদিকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে। বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।

আরও পড়ুন, ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লীতে উৎসবমুখর বড়দিন উদযাপন

ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পাটুরিয়া ঘাট হয়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

বিষয় : বন্ধ ফেরি কুয়াশায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মা নদীতে যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে রো-রো ফেরি শাহ পরান, রো-রো ফেরি গোলাম মাওলা ও ফেরি বাইগার। এদিকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে। বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।

আরও পড়ুন, ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লীতে উৎসবমুখর বড়দিন উদযাপন

ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পাটুরিয়া ঘাট হয়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত