দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে সমাবেশ ঘোষণা

আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচায়ক।’ এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরও বলেন, ‘দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’ একইসঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: হাসনাত আব্দুল্লাহ

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

বিষয় : মহাসমাবেশ ঘোষণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে সমাবেশ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচায়ক।’ এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরও বলেন, ‘দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’ একইসঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: হাসনাত আব্দুল্লাহ

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত