দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ইউনেক্স-সানরাইজ সিরিজে সাফল্য দেখালো স্বাগতিক বাংলাদেশ

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ টুর্নামেন্টের পুরুষ দ্বৈতে বাজিমাত করেছে স্বাগতিকরা। আগেরদিন চার জুটি কোয়ার্টার ফাইনালে ওঠে ইতিহাস রচনা করেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিন জুটি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। দীর্ঘদিনের সঙ্গী মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে সেমিতে পা রাখেন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তারা। সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহ-তানভীর ইসলাম জুটিও। ভিয়েতনামের থান- ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। ভারতের প্রদীপ কুমার- অতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি।

আরও পড়ুন, মোস্তাফিজ ও তাসকিনের দেশে ফিরছেন

জয়ের দিনে হতাশার গল্পও আছে। চারটি কোয়ার্টারের মধ্যে একটিতে জিততে পারেনি বাংলাদেশ। দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ৯-২১, ১৩-২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে পরাজিত হন তারা।

বিষয় : সাফল্য বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইউনেক্স-সানরাইজ সিরিজে সাফল্য দেখালো স্বাগতিক বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ টুর্নামেন্টের পুরুষ দ্বৈতে বাজিমাত করেছে স্বাগতিকরা। আগেরদিন চার জুটি কোয়ার্টার ফাইনালে ওঠে ইতিহাস রচনা করেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিন জুটি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। দীর্ঘদিনের সঙ্গী মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে সেমিতে পা রাখেন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তারা। সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহ-তানভীর ইসলাম জুটিও। ভিয়েতনামের থান- ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। ভারতের প্রদীপ কুমার- অতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি।

আরও পড়ুন, মোস্তাফিজ ও তাসকিনের দেশে ফিরছেন

জয়ের দিনে হতাশার গল্পও আছে। চারটি কোয়ার্টারের মধ্যে একটিতে জিততে পারেনি বাংলাদেশ। দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ৯-২১, ১৩-২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে পরাজিত হন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত