দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

জামায়াতে জোট নিয়ে স্থিরতা নেই চলছে দরকষাকষি

জামায়াতে জোট নিয়ে স্থিরতা

আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলনসহ ৮ দলের মধ্যে কে কোন আসনে প্রার্থী হবে, এ প্রশ্নে মতপার্থক্যের কারণে আলোচনা এগোচ্ছে ধীরগতিতে। শরিক দলগুলোর বড় অঙ্কের আসন দাবিই এই অচলাবস্থার মূল কারণ বলে জানা গেছে। তবে দরকষাকষি শেষ পর্যায়ে রয়েছে বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বরাবরের মতোই বলা হয়েছে, দুই-তিন দিনের মধ্যে সমাধান হবে। বাস্তবে এখনো সিদ্ধান্ত থেকে অনেক দূরে ৮ দল। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ দলের মধ্যে জামায়াতে ইসলামী বাদে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি শতাধিক আসন চাইছে।

আরো পড়ুন ,সিলেটে পৌঁছালেন তারেক রহমান

 এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ৫০টি আসন চাইলেও শীর্ষ নেতাদের কমপক্ষে ২০টি দিতে হবে বলে জানা গেছে।বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ৫টি আসন চাইলেও দলের শীর্ষ দুই নেতাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৯ আসনে বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ নেতারা আরও জানান, প্রতিটি দলই বেশি করে আসনের চাহিদা জানিয়েছে। আলোচনার পর এর সমাধান হবে। সর্বোচ্চ ৮-১০টি আসন নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সব দলের মধ্যেই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে। এজন্য শেষ পর্যন্ত কোনো ধরনের সমস্যা হবে না বলে তাঁরা জানিয়েছেন।

বিষয় : জামায়াত আন্দোলন দরকষাকষি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জামায়াতে জোট নিয়ে স্থিরতা নেই চলছে দরকষাকষি

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলনসহ ৮ দলের মধ্যে কে কোন আসনে প্রার্থী হবে, এ প্রশ্নে মতপার্থক্যের কারণে আলোচনা এগোচ্ছে ধীরগতিতে। শরিক দলগুলোর বড় অঙ্কের আসন দাবিই এই অচলাবস্থার মূল কারণ বলে জানা গেছে। তবে দরকষাকষি শেষ পর্যায়ে রয়েছে বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বরাবরের মতোই বলা হয়েছে, দুই-তিন দিনের মধ্যে সমাধান হবে। বাস্তবে এখনো সিদ্ধান্ত থেকে অনেক দূরে ৮ দল। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ দলের মধ্যে জামায়াতে ইসলামী বাদে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি শতাধিক আসন চাইছে।

আরো পড়ুন ,সিলেটে পৌঁছালেন তারেক রহমান

 এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ৫০টি আসন চাইলেও শীর্ষ নেতাদের কমপক্ষে ২০টি দিতে হবে বলে জানা গেছে।বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ৫টি আসন চাইলেও দলের শীর্ষ দুই নেতাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৯ আসনে বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ নেতারা আরও জানান, প্রতিটি দলই বেশি করে আসনের চাহিদা জানিয়েছে। আলোচনার পর এর সমাধান হবে। সর্বোচ্চ ৮-১০টি আসন নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সব দলের মধ্যেই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে। এজন্য শেষ পর্যন্ত কোনো ধরনের সমস্যা হবে না বলে তাঁরা জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত