আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদানে আইনি জটিলতা নিরসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
আরো পড়ুন , গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি : সাকি
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অপর দুই সদস্য ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, নির্বাচনি পরিবেশ বজায় রাখতে আরপিও বহির্ভূত শর্ত শিথিল করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্রে জামিনের সার্টিফায়েড কপি বা অর্ডার শিট জমা না দিতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
বিষয় : মনোনয়নপত্র সংশোধন জটিলতা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন