দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি : সাকি

জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।জোনায়েদ সাকি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের রায় ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে।গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপরে হামলা। আর একটি রাষ্ট্র যে গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে আছে, তার ওপর হামলা।’

আরো পড়ুন , 

তিনি বলেন, ‘ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং তার শাহাদাতের মধ্যে দিয়ে মানুষের মধ্যে শোক এবং ক্ষোভের জন্ম হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ ওসমান হাদির হত্যার বিচার চায়। মানুষ ক্ষুব্ধ এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে একদল গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য পতিত ফ্যাসিস্টদের দেখিয়ে, গণতন্ত্রের পথে না হেঁটে, তারা নিজেরা আরেকটা ফ্যাসিবাদী গোষ্ঠী হয়ে উঠতে চায়। তারা নিজেরা আরেকটি মতাদর্শ জবরদস্তি কায়দায় চাপিয়ে দেওয়ার রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায়। এজন্য তারা বিশেষ লক্ষ্য নিয়ে সংবাদ মাধ্যমও সাংস্কৃতিক সংগঠনে হামলা করছে। তারা রাতের বেলায় ঘোষণা দিয়ে পত্রিকা অফিস পুড়িয়ে দিচ্ছে। আমরা দেখলাম সরকার সেক্ষেত্রেও রহস্যজনকভাবে নিরব। সরকারের কোন কোন উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং কি দায়িত্ব পালন করেছেন? সেই জবাবদিহি সরকারকে করতে হবে। যারা ভয়ের রাজত্ব কায়েম করতে চায়, সরকার কি সেটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে

বিষয় : গণতন্ত্র হুমকি গণমাধ্যম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি : সাকি

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।জোনায়েদ সাকি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের রায় ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে।গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপরে হামলা। আর একটি রাষ্ট্র যে গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে আছে, তার ওপর হামলা।’

আরো পড়ুন , 

তিনি বলেন, ‘ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং তার শাহাদাতের মধ্যে দিয়ে মানুষের মধ্যে শোক এবং ক্ষোভের জন্ম হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ ওসমান হাদির হত্যার বিচার চায়। মানুষ ক্ষুব্ধ এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে একদল গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য পতিত ফ্যাসিস্টদের দেখিয়ে, গণতন্ত্রের পথে না হেঁটে, তারা নিজেরা আরেকটা ফ্যাসিবাদী গোষ্ঠী হয়ে উঠতে চায়। তারা নিজেরা আরেকটি মতাদর্শ জবরদস্তি কায়দায় চাপিয়ে দেওয়ার রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায়। এজন্য তারা বিশেষ লক্ষ্য নিয়ে সংবাদ মাধ্যমও সাংস্কৃতিক সংগঠনে হামলা করছে। তারা রাতের বেলায় ঘোষণা দিয়ে পত্রিকা অফিস পুড়িয়ে দিচ্ছে। আমরা দেখলাম সরকার সেক্ষেত্রেও রহস্যজনকভাবে নিরব। সরকারের কোন কোন উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং কি দায়িত্ব পালন করেছেন? সেই জবাবদিহি সরকারকে করতে হবে। যারা ভয়ের রাজত্ব কায়েম করতে চায়, সরকার কি সেটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত