দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন চেষ্টা

এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন চেষ্টা

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন ’চেষ্টা’। বুধবার, ১৭ই ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন দশকাহনিয়া ইউনিয়নের চরশেরপুর এলাকায় অসহায় গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

ঢাকা থেকে আগত ’চেষ্টা’ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নারী নেতৃত্ব ও সংগঠকবৃন্দ সকাল থেকে দিনভর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের অঙ্গীকার ব্যক্ত করেন। গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় চরম অসহায় দুই পরিবার মোছাঃ মিনা বেগম (স্বামী: মোঃ শাহ আলম), মোছাঃ ময়না বেগম (স্বামী: মৃত জুলহাস মিয়া)। এর জন্য ’চেষ্টা’ বাড়ি নং ৫ ও ৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ’চেষ্টা’ সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্বনির্ভরতার পথে সহায়তা: মানবিক সহায়তার অংশ হিসেবে বীর কন্যা বাশন্তীর ছেলে ও বীর কন্যা রেনুকার মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। দরিদ্র ও অসহায় দুই নারী মোছাম্মত ইয়াদা বানু এবং মোছাম্মত গোলেছা বেগমকে স্বনির্ভর করার জন্য দুটি গরু প্রদান করা হয়। মসজিদ-মাদ্রাসা ও অসুস্থদের পাশে ’চেষ্টা’ গ্রামের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে একটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় সংগঠনটি। পাশাপাশি দুইজন অসুস্থ ব্যক্তি ও চারজন প্রতিবন্ধীর চিকিৎসা ও সহায়তায় মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— দশকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুসল্লিগণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই প্রজেক্টে অংশগ্রহণ করেন, লায়লা নাজনীন হারুন- প্রেসিডেন্ট, গুলসান নাসরীন চৌধুরী- সেক্রেটারি, কানিজ মাহমুদ- সাংগঠনিক সম্পাদক, সদস্য: দিলরুবা মাহমুদ, দিলারা আলম, সাহানাজ মান্নান, আইভী মামুন, ডা. লুসি রিফাত ’চেষ্টা’ সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিসেস লাকী ইয়াসমিন। 

ব্যাপক উচ্ছ্বাস ও উদযাপন: ’চেষ্টা’ সংগঠনকে কাছে পেয়ে চরশেরপুর এলাকার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ’চেষ্টা’ সংগঠন।

বিষয় : সংগঠন সহায়তা স্থাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন চেষ্টা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত