দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার গঙ্গাচড়া-রংপুর সড়কের আরাজি নিয়ামত (পান্নুর মিল) থেকে শুকান চৌকি পাকা সড়ক পর্যন্ত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গঙ্গাচড়া উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে এ উন্নয়নকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, আরও পড়ুন,নরসিংদীতে শহীদ সাইফুল ও রিপনের স্মরণে আলোচনা সভাসড়কটি উন্নত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আর্থসামাজিক উন্নয়নে সড়কটি ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, সদর ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, মিডিয়া বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি ফজলুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আসাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী