দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী আসন সমঝোতা সম্পন্নের পথে বিএনপি

সম্পন্নের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতা প্রায় সম্পন্ন করে এনেছে বিএনপি। এরই মধ্যে দলীয় প্রার্থীদের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ পর্বও শেষ করেছে দলটি। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির আশা, তারেক রহমানকে স্বাগত জানাতে ইতিহাস সৃষ্টি করা জনসমাগম হবে। রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে স্টেজ প্রস্তুত। সেখান থেকেই তারেক রহমান নির্বাচনী কর্মযজ্ঞের চূড়ান্ত ঘোষণা দেবেন। তার ঘোষণার পরই নিজ নিজ আসনে নির্বাচনী লড়াইয়ে নেমে পড়বেন ধানের শীষের প্রার্থীরা।

আরো পড়ুন , অপরাধ দমনে ব্যর্থতা কেন পুলিশকে প্রশ্ন রিজভীর

নির্বাচনী প্রচারে নামার সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ২৭২ আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা গত শনিবার শেষ করেছে দলটি। এছাড়া যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোয় সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে। আগামী দুয়েকদিনের মধ্যে তা ঘোষণা করা হবে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দু-তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে শরিকদের আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যেসব আসনে সমঝোতা হবে, সেখান থেকে বিএনপির দলীয় প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে এবং শরিকরা নিজস্ব প্রতীকে নির্বাচন করবেন।

দলীয় প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত তিন পর্বের এ কর্মশালায় নির্বাচনী প্রচারকৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ এবং জনসম্পৃক্ত ‘৮ দফা’ ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’, ‘হেলথ কার্ড’ ও ‘কৃষি কার্ড’কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কীভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে, তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল কর্মশালা ও মতবিনিময়ের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীকে মনোনীত সবাইকে আমি সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এজন্য আমি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকব। ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই।’

বিষয় : বিএনপি প্রার্থী সমঝোতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচনী আসন সমঝোতা সম্পন্নের পথে বিএনপি

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত