দৈনিক সংবাদ দিগন্ত

বড় পর্দায় জ্যোতির্ময়ী

বড় পর্দায় জ্যোতির্ময়ী
বড় পর্দায় জ্যোতির্ময়ী

ছিপছিপে গড়ন। উচ্চতাও চোখে পড়ার মতো। উজ্জ্বল চোখ, টিকালো নাক। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি-২’ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তাকে। অনেক ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে বর্ধমান থেকে কলকাতার যাত্রা যে খুব সহজ ছিল, তা নয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনা-চিন্তার ঘেরাটোপে কখনো বাঁধেননি আমায়। যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি। তবে মডেলিংয়ের মাধ্যমে যে মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে প্রথমে বিশ্বাস করেননি অভিনেত্রী। 

আরও পড়ুন, কাঠগোলাপে মায়াবি মিম

নায়িকা বলেন, শুটিংয়ে বুঝতেই পারিনি যে এত বড় তারকাদের সঙ্গে কাজ করছি। তাই আমার পক্ষে অভিনয় করা সহজ হয়েছিল। আপাতত ২৫শে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী। ওইদিনই মুক্তি পাবে ‘প্রজাপতি-২’।

বিষয় : পর্দা জ্যোতির্ময়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বড় পর্দায় জ্যোতির্ময়ী

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

ছিপছিপে গড়ন। উচ্চতাও চোখে পড়ার মতো। উজ্জ্বল চোখ, টিকালো নাক। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি-২’ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তাকে। অনেক ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে বর্ধমান থেকে কলকাতার যাত্রা যে খুব সহজ ছিল, তা নয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনা-চিন্তার ঘেরাটোপে কখনো বাঁধেননি আমায়। যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি। তবে মডেলিংয়ের মাধ্যমে যে মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে প্রথমে বিশ্বাস করেননি অভিনেত্রী। 

আরও পড়ুন, কাঠগোলাপে মায়াবি মিম

নায়িকা বলেন, শুটিংয়ে বুঝতেই পারিনি যে এত বড় তারকাদের সঙ্গে কাজ করছি। তাই আমার পক্ষে অভিনয় করা সহজ হয়েছিল। আপাতত ২৫শে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী। ওইদিনই মুক্তি পাবে ‘প্রজাপতি-২’।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত