দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

হাদির কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ

হৃদয়বিদারক এক বিদায় লগ্নের সাক্ষী হলো আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের অকুতোভয় মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।দাফন শেষে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর প্রিয় সহযোদ্ধাকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মাটি দেওয়া শেষে শোকের ভারে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

আরোন পড়ুন , নির্বাচন ফেব্রুয়ারিতেই চায় জামায়াত আমির

নিজের চোখের জল সামলাতে না পেরে পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন তিনি। দীর্ঘদিনের লড়াইয়ের সাথীকে চিরতরে বিদায় জানানোর নীরব অশ্রুই তখন তার সব অনুভূতির ভাষা হয়ে ওঠে।এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে এবং বিদায় জানাতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জানাজা শেষে বিকেল ৩টার দিকে কফিনবাহী গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছায়।শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পরিচালনা করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। 

বিষয় : হাসনাত চিরনিদ্রা হৃদয়বিদার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাদির কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

হৃদয়বিদারক এক বিদায় লগ্নের সাক্ষী হলো আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের অকুতোভয় মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।দাফন শেষে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর প্রিয় সহযোদ্ধাকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মাটি দেওয়া শেষে শোকের ভারে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

আরোন পড়ুন , নির্বাচন ফেব্রুয়ারিতেই চায় জামায়াত আমির

নিজের চোখের জল সামলাতে না পেরে পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন তিনি। দীর্ঘদিনের লড়াইয়ের সাথীকে চিরতরে বিদায় জানানোর নীরব অশ্রুই তখন তার সব অনুভূতির ভাষা হয়ে ওঠে।এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে এবং বিদায় জানাতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জানাজা শেষে বিকেল ৩টার দিকে কফিনবাহী গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছায়।শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পরিচালনা করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত