দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের সমালোচনায় রুমিন ফারহানা

সংগৃহীত ছবি

সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন, ‘থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি- এটা বড় উদ্বেগের বিষয়। প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত মবকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সৈয়দটুলা গ্রামের খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিজের নির্বাচনে অংশগ্রহণ করা প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি-না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র- সময়ই এর উত্তর দেবে।

আরো পড়ুন: ছেলের হত্যার হুমকিতে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মা-বাবা

মনোনয়ন আমি কিনব না। এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটা আমার হবে।’

তিনি বলেন, ‘আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেয়নি।’

বক্তব্য প্রদানকালে তিনি ওসমান হাদির জানাজা প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘আজ ঢাকায় জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না ওসমান হাদির পর কার নাম আছে- এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।’ নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে একইভাবে দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই।

বিষয় : নিরাপত্তা সংসদনির্বাচন রুমিনফারহানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের সমালোচনায় রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন, ‘থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি- এটা বড় উদ্বেগের বিষয়। প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত মবকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সৈয়দটুলা গ্রামের খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিজের নির্বাচনে অংশগ্রহণ করা প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি-না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র- সময়ই এর উত্তর দেবে।

আরো পড়ুন: ছেলের হত্যার হুমকিতে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মা-বাবা

মনোনয়ন আমি কিনব না। এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটা আমার হবে।’

তিনি বলেন, ‘আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেয়নি।’

বক্তব্য প্রদানকালে তিনি ওসমান হাদির জানাজা প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘আজ ঢাকায় জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না ওসমান হাদির পর কার নাম আছে- এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।’ নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে একইভাবে দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত