দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

নরসিংদীতে ড্রামট্রাকের চাপায় ডিমবাহী ভ্যানচালক নিহত

ড্রামট্রাকের চাপায় ডিমবাহী ভ্যানচালক নিহত

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডিমবাহী ভ্যানগাড়ির চালক মো. রুস্তম আলী (৪০) নিহত হয়েছেন। শনিবার (আজ) দুপুরে পাঁচদোনাঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুস্তম আলী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মো. রুস্তম আলী পাঁচদোনার একটি আড়ত থেকে ডিম বোঝাই করে ভ্যানগাড়িতে করে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে সাকুরার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রামট্রাকের সঙ্গে তাঁর ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ড্রামট্রাকটি ভ্যানগাড়িটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রুস্তম আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় ডিমবাহী ভ্যানগাড়িটিও সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন, চট্টগ্রামে কফিন মিছিল ও বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ঘটনার পর স্থানীয়রা মাধবদী থানায় খবর দিলে উপপরিদর্শক শাহীন সরকার ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।মাধবদী থানার উপপরিদর্শক শাহীন সরকার বলেন, ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও চাপা পড়েই ভ্যানচালক রুস্তম আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : নরসিংদী ভ্যানচালক ড্রামট্রাক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নরসিংদীতে ড্রামট্রাকের চাপায় ডিমবাহী ভ্যানচালক নিহত

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডিমবাহী ভ্যানগাড়ির চালক মো. রুস্তম আলী (৪০) নিহত হয়েছেন। শনিবার (আজ) দুপুরে পাঁচদোনাঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুস্তম আলী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মো. রুস্তম আলী পাঁচদোনার একটি আড়ত থেকে ডিম বোঝাই করে ভ্যানগাড়িতে করে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে সাকুরার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রামট্রাকের সঙ্গে তাঁর ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ড্রামট্রাকটি ভ্যানগাড়িটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রুস্তম আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় ডিমবাহী ভ্যানগাড়িটিও সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন, চট্টগ্রামে কফিন মিছিল ও বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ঘটনার পর স্থানীয়রা মাধবদী থানায় খবর দিলে উপপরিদর্শক শাহীন সরকার ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।মাধবদী থানার উপপরিদর্শক শাহীন সরকার বলেন, ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও চাপা পড়েই ভ্যানচালক রুস্তম আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত