দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

আসন ভাগাভাগি নিয়ে মিত্র জোটগুলোর সঙ্গে বিএনপির আলোচনা

বিএনপির আলোচনা

আসন সমঝোতা ইস্যুতে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু করেছে বিএনপি। গতকাল বুধবার প্রথমদিনের বৈঠকে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি। এ ছাড়া ১২ দলীয় জোটকে আরেকটি আসন ছাড় দেওয়া নিয়েও আলোচনা আছে। উভয় জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি।

আরো পড়ুন , চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ আসন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল-২ আসন ছাড়ের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সব দলের সঙ্গে বৈঠকে শেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

আরো পড়ুন , গণমাধ্যমে উন্মাদনায় দেশের মানুষের নজর তারেক রহমানের উপর

১২ দলীয় জোট ও সমমনা জোটের বৈঠক সূত্র জানায়, কিশোরগঞ্জ-৫, কুষ্টিয়া-২ আসনসহ কয়েকটি আসন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দুই জোটের মিত্ররা। এই বিষয়গুলো ইতিবাচকভাবে চিন্তাভাবনা রয়েছে বলে তাদের আশ্বস্ত করেছে বিএনপির হাইকমান্ড। এ ছাড়া আগামী দিনে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি তুলেছেন জোট মিত্ররা। তাদের দাবি, বিএনপির পক্ষ থেকে দুই জোটের নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না তাদের সংসদের উচ্চকক্ষে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তারা।

বিষয় : বিএনপি ভাগাভাগি নিষ্পত্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আসন ভাগাভাগি নিয়ে মিত্র জোটগুলোর সঙ্গে বিএনপির আলোচনা

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন সমঝোতা ইস্যুতে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু করেছে বিএনপি। গতকাল বুধবার প্রথমদিনের বৈঠকে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি। এ ছাড়া ১২ দলীয় জোটকে আরেকটি আসন ছাড় দেওয়া নিয়েও আলোচনা আছে। উভয় জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি।

আরো পড়ুন , চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ আসন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল-২ আসন ছাড়ের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সব দলের সঙ্গে বৈঠকে শেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

আরো পড়ুন , গণমাধ্যমে উন্মাদনায় দেশের মানুষের নজর তারেক রহমানের উপর

১২ দলীয় জোট ও সমমনা জোটের বৈঠক সূত্র জানায়, কিশোরগঞ্জ-৫, কুষ্টিয়া-২ আসনসহ কয়েকটি আসন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দুই জোটের মিত্ররা। এই বিষয়গুলো ইতিবাচকভাবে চিন্তাভাবনা রয়েছে বলে তাদের আশ্বস্ত করেছে বিএনপির হাইকমান্ড। এ ছাড়া আগামী দিনে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি তুলেছেন জোট মিত্ররা। তাদের দাবি, বিএনপির পক্ষ থেকে দুই জোটের নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না তাদের সংসদের উচ্চকক্ষে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত