দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

হাসনাতের নির্বাচনী প্রচারণায় আটক দুই যুবককে পুলিশ ছেড়ে দিল

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে আটক রবিউল ও সজিব নামের সন্দেহভাজন দুই যুবক, সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে রবিউল ও সজিব নামের সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এলাকার পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এলাহাবাদ ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে সন্দেহ করে পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকা প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

এর পরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোয়েন্দা তথ্যানুযায়ী শুধু হাদিই নয়, হিট লিস্টে ১০ জনের নাম রয়েছে। এ তালিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানান, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ।

দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ নিজেই শনাক্ত করেছেন ওই দুজন তার সমর্থক।

বিষয় : হাসনাত নির্বাচনীপ্রচারণা অটক_মুক্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাসনাতের নির্বাচনী প্রচারণায় আটক দুই যুবককে পুলিশ ছেড়ে দিল

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে রবিউল ও সজিব নামের সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এলাকার পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এলাহাবাদ ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে সন্দেহ করে পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকা প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

এর পরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোয়েন্দা তথ্যানুযায়ী শুধু হাদিই নয়, হিট লিস্টে ১০ জনের নাম রয়েছে। এ তালিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানান, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ।

দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ নিজেই শনাক্ত করেছেন ওই দুজন তার সমর্থক।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত