দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতা ফরিদসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দীনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসদর বাজারের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার ফরিদ উদ্দীন পৌর সদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক।

পরে দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাতে পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ২ ডিসেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. খুরশীদ আলম বাদি হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে থানায় মামলা করেন। এ মামলায় ফরিদ উদ্দীন ৩৩ নম্বর আসামি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবক

পাকুন্দিয়া থনার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদ উদ্দীন এজাহারনামীয় আসামি। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় উপজেলার বাহাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মঞ্জুরুল হক মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বাহাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : গ্রেপ্তার ছাত্রলীগ পাকুন্দিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতা ফরিদসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দীনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসদর বাজারের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার ফরিদ উদ্দীন পৌর সদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক।

পরে দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাতে পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ২ ডিসেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. খুরশীদ আলম বাদি হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে থানায় মামলা করেন। এ মামলায় ফরিদ উদ্দীন ৩৩ নম্বর আসামি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবক

পাকুন্দিয়া থনার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদ উদ্দীন এজাহারনামীয় আসামি। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় উপজেলার বাহাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মঞ্জুরুল হক মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বাহাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত